চিরন্তন এক প্রতীক্ষার নাম - Nila
বছরটা ২০২০, মার্চ মাস।
ঢাকার এক ছোট্ট কলেজে ভর্তি হয়েছিল নিলয়। সেদিন ছিল প্রথম ক্লাস, কিছুটা নার্ভাস, কিছুটা কৌতূহলী চোখে তাকিয়ে ছিল ক্লাসরুমের দিকে। হঠাৎই চোখে পড়লো—একটা মেয়ে, চুল খোলা, চোখে গভীরতা, কাঁধে ব্যাগ ঝুলানো। তার নাম nila। যেন এক অন্য জগত থেকে আসা নিঃশব্দ এক কবিতা।
প্রথম দিন থেকেই nila কে দেখলেই নিলয়ের মন কেমন করে উঠতো। সে কিছু বলার সাহস পেত না, শুধু দূর থেকে দেখত। দিন গড়িয়ে গেল, ধীরে ধীরে nila-র হাসি, তার হাঁটার ধরণ, এমনকি চুপচাপ বসে থাকার দৃশ্যও নিলয়ের কাছে হয়ে উঠলো প্রিয়।
একদিন সাহস করে নিলয় একটা ছোট্ট চিরকুট পাঠালো—
“তোমার হাসিটা পুরো দিনটা সুন্দর করে দেয়। যদি একদিন সময় পাও, আমার সাথে একটু হাঁটবে?”
nila প্রথমে একটু অবাক হলেও, মুচকি হেসে বলেছিল,
“চলো, আজ বিকেলেই। তবে শর্ত একটাই—তোমাকে সব সময় সত্যি কথা বলতে হবে।”
সেই বিকেলটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর বিকেল হয়ে গেল। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ালো প্রেমে। কলেজ শেষে ছাদে বসে তারা স্বপ্ন বুনতো—nila ডাক্তার হবে, নিলয় লেখক। তারা একসাথে ঘুরে বেড়াবে, বই পড়বে, জীবন সাজাবে।
কিন্তু জীবন সবসময় এক রেখায় চলে না।
একদিন nila-র পরিবার হঠাৎ অন্য জেলায় চলে যায়। তাড়া তাড়া বিদায়, অশ্রুভেজা চোখে nila বলেছিল,
“আমার ওপর বিশ্বাস রেখো, আমি ফিরে আসবো। ভালোবাসা কখনো হারায় না, শুধু অপেক্ষায় রাখে।”
নিলয় প্রতিদিন সেই পুরোনো জায়গায় যেত, সেই বেঞ্চে বসে থাকত। বছর পেরিয়ে যায়, কেউ ফেরে না।
একদিন হঠাৎ এক বিকেলে, তার পাশে কেউ বসে বলে,
“তুমি এখনও অপেক্ষা করো?”
নিলয় চোখ তুলে দেখে—চেনা সেই চোখ, চেনা সেই হাসি—nila।
সে বললো,
“আমি তো বলেছিলাম, ভালোবাসা হারায় না।”
---
শেষ
নয়, বরং এটাই তাদের নতুন শুরু।

Comments
Post a Comment